মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বরিশালে নিকাহ রেজিষ্ট্রারদের কাজের মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার রেজিষ্ট্রেশন অধিদপ্তরের নিকাহ রেজিষ্ট্রারগনের কাজের মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষন ও সচেতনামূলক অনুষ্ঠান আজ সকাল ১০ টায় নগরীর তেমাথা কাজীপাড়া ফারজানা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।বরিশাল জেলা রেজিষ্ট্রার শেখ মো: হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বরিশাল জেলা কাজী সমিতির সেক্রেটারী কাজী মো: অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠী জেলা রেজিষ্ট্রার মো: হেলাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর কাজী সমিতির সভাপতি কাজী মাও: আব্দুর রব,বরিশাল জেলা রেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারী কোমল কান্ত ধর,ঝালকাঠী জেলা রেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারী মো: শহিদুল ইসলাম, মহানগর কাজী সমিতির সেক্রেটারী কাজী আনিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক : কাজী মাও: ত্বহা বিন কাওছারী, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক: কাজী আ: কাদের,বানাড়ীপাড়া উপজেলা কাজী সমিতির সেক্রেটারী মাও: আ: হালিম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী বর্তমানে এর সংখ্যা অনেকটাই কমেছে।বাল্য বিবাহের কুফল তুলে ধরে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব।এ ব্যাপারে নিকাহ রেজিষ্ট্রারদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।উল্লেখ্য অনুষ্ঠানে অংশগ্রহনকারী নিকাহ রেজিষ্ট্রারদের বিবাহ রেজিষ্ট্রেশন পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষন প্রশিক্ষন দেয়া হয়েছে।