বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনার প্রভাবে ভালো নেই ফুলবাড়ীর তুলা চাষীরা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতা  করোনা মহামারিতে থমকে গেছে বিশ্ব।করোনার বিরূপ প্রভাবে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। সবার প্রত্যাশা কেটে যাবে অন্ধকার।নতুন সূর্য্যের আলোয় আলোকিত হবে বিশ্ব।অপেক্ষা শুধু সময়ের।কবে সেটা? উত্তরটা এখনও অজানা।

এদিকে করোনার প্রাদুর্ভাবে ভালো নেই ফুলবাড়ীর তুলা চাষীরা। লকডাউনের কারনে তারা বিক্রি করতে পারছেন না উৎপাদিত তুলা।তাদের সাড়া বছরের পরিশ্রমে উৎপাদিত ফসলে বর্তমানে ইঁদুরের বসতঘর।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের তুলাচাষী মোঃ রফিকুল ইসলাম(৫০) জমির উদ্দিন(৭০)আঃ জব্বার(৭৮) জয়নাল আবেদীন(৪৫)সুলতান আলী(৬৫) ও ইউসুফ আলী(৪০) বলেন,আমরা এ বছর এই এলাকার  চল্লিশ জন কৃষক তুলা উন্নয়ন বোর্ডের পরামর্শে প্রায় ৫৮ বিঘা জমিতে তুলা চাষ করেছি।তুলা ক্ষেতে সঠিকভাবে পরিচর্যা করার কারনে ফলনও ভালো হয়েছে।আমরা সকল তুলাচাষী ফসল বাড়ীতে তুলেছি।তবে বর্তমান করোনা পরিস্হিতির কারনে তুলা উন্নয়ন বোর্ড আমাদের কাছ থেকে তুলা কিনছেন না।অন্যদিকে ঘরে রাখা তুলার বস্তায় ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের কষ্টের ফসল নস্ট হয়ে যাবে।

তারা আরও বলেন,আমাদের অনেকেই অন্যের জমি বর্গা নিয়ে তুলাচাষ করেছে।আর জমির মালিক ফসল ঘরে তোলার পর থেকে টাকার জন্য চাপ দিচ্ছে।তুলা বেচতে না পারলে আমরা টাকা কিভাবে দিব।তুলাচাষের উপড়েই চলে আমাদের জীবন-জীবিকা। তুলা বেচতে না পারায় বর্তমানে আমাদের করুণ অবস্হায় দিনযাপন করতে হচ্ছে। আর তুলা উন্নয়ন বোর্ড ছাড়া অন্যকারো কাছে তুলা বিক্রির সুযোগ না থাকায় অতি শীঘ্রই তাদের উৎপাদিত তুলা কেনার জন্য তুলা উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা কটন ইউনিট অফিসার লুৎফর রহমান বলেন,এ বছর আবওহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় লক্ষ্য মাত্রার চেয়েও অধিক তুলা(৫০০ মণ) উৎপাদিত হয়েছে।করোনা সংকটের মধ্যেও আমরা কৃষকের উৎপাদিত তুলা কেনার প্রক্রিয়া অব্যাহত রেখেছি।চলতি মাসের মধ্যেই সকলের তুলা কেনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।