শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১৫
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী!

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

এনসিপির বরিশাল জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ মুসার নেতৃত্বে তারা গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যুক্ত হন বলে জানা গেছে। এর আগে আবু সাঈদ মুসা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন-মেহেন্দীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জহিরুল ইসলাম জুলহাস, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা শাকিল খান, ছাত্র অধিকার পরিষদ মেহেন্দীগঞ্জ উপজেলা সভাপতি হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক সানাউল হক, যুব অধিকার পরিষদ নেতা ফেরদৌস, গণ অধিকার পরিষদ নেতা ইকবাল হোসেনসহ আরও কয়েকজন নেতাকর্মী।
যোগদানকারীরা বলেন, দেশপ্রেম ও আদর্শের কারণে তারা গণ অধিকার পরিষদে যুক্ত হয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক অবস্থান ও দলীয় কর্মকাণ্ড নিয়ে মতপার্থক্যের কারণে তারা সংগঠনটি ছেড়ে এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি নিরাপদ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কাজ করতে চান। ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জাতি নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এনসিপি তাদের রাজনৈতিক কর্মসূচিতে গণতন্ত্র পুনর্গঠন ও নাগরিক অধিকার সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছে।