সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৩
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার!

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী হিসেবে এম আনোয়ার হোসেনকে শিকদার একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে বরিশালের রাজনৈতিক মাঠে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানান দিল দলটি।

গত ৯ সেপ্টেম্বর বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এম আনোয়ার হোসেনের প্রার্থিতা ঘোষণা করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের নাম ঘোষণার পর এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর থেকেই তিনি নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিজের পরিকল্পনা, ভাবনা ও নির্বাচনী বার্তা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।

এনসিপি সংশ্লিষ্টরা বলছেন, বরিশালকে একটি আধুনিক বাণিজ্যিক ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য সহ একটি আধুনিক নিরাপদ বিশ্বমানের নাগরিক সুবিধা সহ একটি বাসযোগ্য সিটি গড়ে তোলা বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছেন। এজন্য জনগণের মাঝে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে তারা নতুন বরিশাল বিনির্মাণে জনাব আনোয়ার হোসেনের শিকদারের সাথে একাত্মতা ঘোষণা করিতেছেন।

এদিকে, এনসিপির প্রার্থী ঘোষণার পর বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা, দলগুলোর কৌশল এবং ভোটের মাঠে কারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন-এসব নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

তবে এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামী বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তাদের মেয়র প্রার্থী ঘোষণা করেনি। ফলে এনসিপির পক্ষ থেকে আনোয়ার হোসেনের নাম ঘোষণাকে নির্বাচনী মাঠে দলটির আগাম অবস্থান নির্ধারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী এবং সম্ভাব্য মেয়র প্রার্থীদের অবস্থান স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বরিশাল সিটি নির্বাচনের চিত্র আরও পরিষ্কার হবে। শেষ পর্যন্ত কারা মাঠে নামছেন এবং কোন দলের কৌশল কী হয়-তার ওপরই নির্ভর করবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মাত্রা।

এনসিপির একক প্রার্থী হিসেবে এম আনোয়ার হোসেনের নাম ঘোষণার মধ্য দিয়ে বরিশাল সিটি নির্বাচনকে ঘিরে প্রথম সারির আলোচনায় জায়গা করে নিয়েছে দলটি। এখন নগরবাসীর কাছে আনোয়ার হোসেনের গ্রহণযোগ্যতা, সাংগঠনিক সক্ষমতা ও নির্বাচনী প্রচারণা কতটা প্রভাব ফেলতে পারে-সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

এছাড়া বিএনপি ও জামায়াতসহ অন্যান্য দল মাঠে আগাম কোন প্রার্থীতা ঘোষণা না করায় সুযোগকে কাজে লাগিয়ে জনসম্পৃক্ততার মাধ্যমে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার সিকদার।