রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১২:১২
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

জাতিসংঘের ভাষণে ইরানের কঠোর বিরোধিতা সৌদি বাদশাহর

অনলাইন ডেস্ক  জাতিসংঘের সাধারণ অধিবেশনে দীর্ঘ সময় ভার্চুয়াল ভাষণে ইরানের বিরোধিতার করে কড়া বক্তব্য দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

ভাষণে সৌদি বাদশা ইরানকে গণবিধ্বংসী অস্ত্র অর্জন থেকে থামানো ও দেশটিকে নিয়ন্ত্রণে রাখতে যৌথফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানান।

বাদশাহ সালমান তার উদ্বোধনী ভাষণে মানবিক ত্রাণ ও তহবিল সহায়তায় সৌদি আরবের অবদানের কথা তুলে ধরেন। এর পরই কড়া ভাষায় ইরানের সমালোচনায় নামেন।

তিনি বলেন, ইরানের ব্যাপারে সবার অংশগ্রগণের ভিত্তিতে একটি সামগ্রিক সমাধান এবং সুদৃঢ় আন্তর্জাতিক অবস্থান থাকা প্রয়োজন।

ইরানকে শত্রু হিসাবে চিহ্নিত করে মধ্যপ্রাচ্যে দেশটিকে একটি ‘চরমপন্থি এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ শক্তি আখ্যা দেন সালমান। তিনি বলেন, গত কয়েক দশকে সৌদি আরব ইতিবাচক ও খোলা মন নিয়ে ইরানের দিকে শান্তির হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

তিনি বলেন, ইরানকে নিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আমরা এ শিক্ষাই পেয়েছি যে, সংকটের আংশিক সমাধান কিংবা সম্প্রীতির পথে হেঁটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় ইরানের হুমকি ঠেকানো যাবে না।

জাতিসংঘে ইরান মিশনের মুখপাত্র আলিরেজা মিরইউসেফি ইরানের বিরুদ্ধে এই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

করোনা মহামারীর কারণে এবছর জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যদেশগুলোর নেতাদের ভাষণ আগে থেকেই রেকর্ড করা হয়েছিল। বুধবার সাধারণ পরিষদের হলে সেই ভাষণের ভিডিও সম্প্রচার করা হয়।

রয়টার্স ও নিউইয়র্ক টাইমস।