মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

পাথরঘাটায় জেলের জালে ৩৩ কেজির পাঙ্গাস

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের পাঙ্গাস। শুক্রবার সকালে এ মাছটি ধরা পড়ে জেলে মো. নাসির মিয়ার জালে।

শুক্রবার দুপুরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে এ মাছটি বিক্রি করা হয়।

পাথরঘাটার বিএফডিসি মৎস্য আড়তদার শংকর জানান, জেলে মো. নাসির মাছটি আড়তে বিক্রি করতে এলে প্রচুর মানুষ মাছটি দেখার জন্য ভিড় করে। অনেক ক্রেতা উপস্থিত হলে ডাকের মাধ্যমে ৩৩ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী রুহুল মিয়া মাছটি ক্রয় করে। ওই মাছটি ঢাকায় ৪৮ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে ক্রেতা আশা করছেন।