শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৪
শিরোনাম :
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

অনলাইন ডেস্ক  ভারতে দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনিভূত হয়ে তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে।

ভারতের আবহাওয়া দফতর সূত্রের বরাতে সোমবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, আগামী বুধবার তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় এ রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্মচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে।

এর প্রভাবে আজ সোমবার থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টি শুরু হবে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার ভারী বৃষ্টি হবে।

অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলেঙ্গানায় বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবার।

তামিলনাড়ুর আবহাওয়া দফতর সূত্রের বরাতে খবরে বলা হয়, গভীর নিম্নচাপটি চেন্নাইয়ের দক্ষিণে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী বুধবার জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তামিলনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ৬টি ইউনিট মোতায়েন করা হয়েছে।

পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়েছে।