বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৯
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

সৌদি তেল বিতরণকেন্দ্রে মিসাইল হামলার দাবি হুতি বিদ্রোহীদের

অনলাইন ডেস্ক  সৌদি আরবের জেদ্দায় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত একটি বিতরণকেন্দ্রে মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

তবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত মুখ খুলেনি সৌদি আরব।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র টুইটারে সৌদিতে হামলার দাবি জানিয়ে বিদেশি কোম্পানি ও নাগরিকদের সতর্ক করে বলেছে, এ ধরনের ‘অপারেশন আরো চলবে’

সৌদি ছাড়াও এই হামলার সম্পর্কে আরামকো’র পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এক হুথি মুখপাত্র ইয়াহায়া সারেয়া বলেন, কুদস-২ টাইপ মিসাইল দিয়ে হামলা চালানো হয়। হামলা ছিল অত্যন্ত নির্ভুল এবং অ্যাম্বুলেন্স এবং ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত এসেছে। রয়টার্স, আল জাজিরা