বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৫৮
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

যুবরাজের আমন্ত্রণে বাহরাইন সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে শিগগিরই উপসাগরীয় দেশ বাহরাইনে সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রী এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর-আলজাজিরার।

যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। আর আমিরাতকে অনুসরণ করেই স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।

নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, আমি খুবই আনন্দিত যে খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের জনগণ ও দেশগুলোর সঙ্গে শান্তির ফল আসছে। বাহরাইন সফর করতে খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি আমি আনন্দের সঙ্গে করব। এ ছাড়া সর্বপ্রথম বাহরারাইনি প্রতিনিধি দল গত বুধবার ইসরাইল সফর করেছেন।