মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

আজকের চাকরি খবর

এনআরবি ব্যাংক

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

যোগ্যতা : এ পদটিতে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর কম্পিউটার দক্ষতা প্রয়োজন। আবেদনের জন্য বয়স ন্যূনতম ২১ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। পদটির জন্য পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়োগ দেয়া হবে।

বেতন-ভাতা : বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহী প্রার্থীরা ১০ মার্চ, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আইপিডিসি ফাইন্যান্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে এ নিয়োগ দেয়া হবে। সব যোগ্য প্রার্থী আবেদন করতে পারেন।

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি

যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, অর্থনীতি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞান বিভাগে চার বছর মেয়াদি ন্যূনতম

স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫ এবং মাধ্যমিকে ৪.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া হবে।

বেতন : বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির অন্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : আবেদন করা যাবে ৭ মার্চ, ২০১৯ পর্যন্ত।