সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

শিল্প মন্ত্রণালয়ে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্করিপোর্ট  শূন্যপদে জনবল নিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। এতে পাঁচটি ভিন্ন পদে ১৩ জনকে নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হিসাবরক্ষক (গ্রেড-১২)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ১১৩০০/- থেকে ২৭৩০০/-

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ৩ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: ১১০০০/- থেকে ২৬৫৯০/-

পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ১১০০০/- থেকে ২৬৫৯০/-

পদের নাম: ক্যাস সরকার (গ্রেড-১৭)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ৯০০০/- থেকে ২১৮০০/-

পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
পদ সংখ্যা: ৭ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের ডিগ্রি।
বয়স: ১৮-৩০ বছর।
বেতন: ৮২৫০/- থেকে ২০০১০/-

আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ৩১ জুলাই হিসাবে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://moind.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।