শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

মিয়ানমারে জোরালো হচ্ছে বিক্ষোভ, শত শত মানুষ রাস্তায়

অনলাইন ডেস্ক  মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির শত শত মানুষ বিক্ষোভে নেমেছে। দেশটির প্রধান বড় শহর ইয়াঙ্গনে এই বিক্ষোভ দেখা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সেনা স্বৈরশাসক, ব্যর্থ ব্যর্থ, গণতন্ত্রের জয় জয় বলে স্লোগান দিতে থাকে। গত সোমবার দেশটিতে সেনা অভ্যুত্থানে সু চি এবং অন্য নেতাদের আটক করার পর এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ।

বিক্ষোভকারীরা সু চি এবং অন্য নেতাদের আটক নেতাদের মুক্তি দিতে সেনাদের আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা শুক্রবার ইয়াঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় এবং অং সাং সু চির পক্ষে শ্লোগান দেয়। তারা লাল রঙের রিবন পরে ছিল।

দাগন ইউনিভার্সিটির প্রাঙ্গণে শুক্রবার বিকেলে কয়েকশ ছাত্র-শিক্ষক তিন আঙ্গুলের স্যালুট প্রদর্শন করছিল। এই স্যালুট এই এলাকার বিক্ষোভকারীরা রপ্ত করেছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।

বার্তা সংস্থা এএফপিকে মিন সিথু নামের এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের প্রজন্মকে এই ধরণের সেনাবাহিনীর একনায়কতন্ত্রের কারণে ভোগান্তির শিকার হতে দিতে পারি না।

এদিকে শুক্রবার সন্ধ্যা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর টুইটার এবং ইনস্টাগ্রামকে ব্লক করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রধান ইন্টারনেট সেবাদাতাদের একটি, টেলিনর নিশ্চিত করছে, তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রাহকদেরকে ওই দুটি সাইটে প্রবেশ থেকে বিরত রাখতে বলা হয়েছে।

এর আগে স্থিতিশীলতার লক্ষ্যে বৃহস্পতিবার ফেসবুক ব্লক করার নির্দেশ দিয়েছিলেন অভ্যুত্থানের নেতারা। বিবিসি