মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

নিজস্ব প্রতিবেদক ।। ভাগ্নের গ্যারেজের মেকানিকের ওপর হামলার প্রতিবাদ করায় বরিশালের গৌরনদীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এস.এম জুলফিকার। খবর পেয়ে স্বজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেছেন। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা হলো- বিএনপি কর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, তার ভাই পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার ও সবুজ হাওলাদার ও বখাটে মাদক ব্যবসায়ী রিয়াজ উকিল।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা সহ অন্যান্য সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বলেন, অতি দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে।

হামলায় আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, আমার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী পুরাতন নাহার সিনেমা হল মোড়ের একটি চায়ের দোকানে বসে পায়ের পা তুলে চা পান করছিলেন। এ সময় পায়ের ওপর তোলার অপরাধে তাকে (রিপন কাজী) কুপিয়ে জখম করে হামলাকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি এর প্রতিবাদ করায় তারা সঙ্ঘবদ্ধভাবে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার বলেন, হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তবে অন্য হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।