শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৭
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

বরখাস্ত হলেন বাইডেনের উপ-প্রেস সচিব

অনলাইন ডেস্ক  সাংবাদিককে হুমকি দেওয়ার দায়ে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হলো বাইডেনের উপ-প্রেস সচিব এবং হোয়াইট হাউজের মুখপাত্র টিজে ডাকলোক। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করায় ওই নারী সাংবাদিককে জীবননাশের হুমকি দেন তিনি।

সংবাদ মাধ্যম এবিসি নিউজের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট জো বাইডেনের উপ প্রেস সচিব টি জে ডকলো সম্প্রতি পলিটিকোর রিপোর্টার তারা পামেরিকে হুমকি দেন। পামেরি আরেক সাংবাদিকের সঙ্গে ডকলোর গোপন সম্পর্কের গুঞ্জন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছিলেন। অবশ্য গতকাল শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকাই জানান, ডাকলো ক্ষমা চেয়েছেন পালমেরির কাছে।

শুক্রবার এক টুইটে তিনি লেখেন,‘ডকলো নিজেই প্রথমে স্বীকার করেছেন, তিনি প্রেসিডেন্টের বেঁধে দেওয়া আচরণবিধি অনুসরণ করতে পারেননি।” এক সপ্তাহের জন্য বিনা বেতনে বরখাস্ত করা ছাড়াও কাজে ফেরার পর ডকলো আর কখনো পলিটিকোর রিপোর্টারদের সঙ্গে কাজ করতে পারবেন না বলেও জানান তিনি। এ বিষয়ে ডকলো ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করেননি।