সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৬
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

আজ ব্রিটেনের রানির ৯৫তম জন্মদিন

অনলাইন ডেস্ক  আজ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৫তম জন্মদিন। কিন্তু এবার আর তার এই জন্মদিন ঘিরে বড় ধরনের কোনো আয়োজন রাখা হয়নি। মাত্র কয়েকদিন আগেই তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর কারণে পুরো রাজপরিবারে শোক বিরাজ করছে। সে কারণেই এবার রানির জন্মদিন ঘিরে কোনো বিশেষ আয়োজন থাকছে না।

১৯২৬ সালের ২১ এপ্রিল রাত ২টা ৪০ মিনিটে ১৭ ব্রুটন স্ট্রিট মেইফেয়ার, লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। ডিউক অব ইয়র্কের প্রথম সন্তান তিনি। পরবর্তিতে তার বাবা ডিউক অব ইয়র্ক, রাজা জর্জ ষষ্ঠ হিসেবে ব্রিটেনের দায়িত্ব বসেন।

রানির জন্মদিন উপলক্ষ্যে দ্য রয়াল ফ্যামিলি এক ফেসবুক পোস্টে জানায়, রানি তার জন্মদিনে উইন্ডসোর দুর্গেই অবস্থান করবেন। টাওয়ার অব লন্ডনে গান স্যালুট অথবা হাইড পার্কেও কোনো আয়োজন থাকছে না। প্রিন্স ফিলিপের মৃত্যুতে দুই সপ্তাহের রাজকীয় শোক পালনের জন্যই উইন্ডসোর দুর্গে অবস্থান করছেন তিনি।