সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

আল-আকসার ইমামের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক  জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল।

ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বিভাগ দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার আদেশের কপি গত সোমবার ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠিয়েছে।

তবে, কেন ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা এতে উল্লেখ করা হয়নি। খবর ইয়েনি সাফাকের।

তবে, শেখ ইকরিমা এই আদেশকে ইসরাইলের অন্যায় পদক্ষেপ হিসেবে আখ্যায়ীত করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জেরুজালেম ফিলিস্তিনিদের, এখানে কোনো কিছু ইসরাইল নিয়ন্ত্রণ করতে পারে না।এ সব করে দখলদাররা আমাদের ঐক্য ও মনোবল ভাঙতে পারবে না।

এর আগে গত ২৬ মার্চ শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইল।তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

জেরুজালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এ ইমামকে বহুবার ইহুদিবাদী ইসরাইলের পুলিশ গ্রেফতার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি।