রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৯
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

শেখ হাসিনাসহ ৪০ দেশের প্রধানদের জলবায়ু সম্মেলনে বাইডেনের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনেই জলবায়ু ইস্যুতে গুরুত্ব আরোপ করার ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন। সে পরিকল্পনা মোতাবেক আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুইদিন ব্যাপী জলবায়ু সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৪০ দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, অনলাইনে ভার্চুয়াল আলোচনায় অংশ নেবেন আমন্ত্রিত বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে এই জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন তারা। দুইদিন ব্যাপি এই সম্মেলনের জন্য বিশ্ব ধরিত্রি দিবসকে বেছে নিয়েছেন বাইডেন।

বৈশ্বিকভাবেই হুমকিতে আছে জলবায়ু। বিজ্ঞানীদের মতে, ক্রমশ বাড়ছে বিশ্বের তাপমাত্রা। বর্তমানের তুলনায় যদি তাপমাত্রা বেড়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। আজকের বৈঠকে বক্তারা এ বিষয়টিকে প্রাধান্য দেবেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এই সম্মেলন প্রসঙ্গে হোয়াইট হাইজের মুখপাত্র জেন সাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে শুরু থেকেই ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হলেও অন্যান্য বেশ কিছু রাষ্ট্র আছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলবায়ু সম্মেলনে বাইডেন সেসব রাষ্ট্রের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে আমন্ত্রিত রাষ্ট্র প্রধানরা বক্তব্য রাখবেন, জলবায়ু সংকট নিরসনে নিজেদের মতামত ও পরামর্শের বিষয়গুলো তুলে ধরবেন।