রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২১
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

পশ্চিমবঙ্গে ভোট: ব্যারাকপুরে বিজেপি ক্যাম্প ভাঙচুর

অনলাইন ডেস্ক  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। এর মধ্যেই ব্যারাকপুরে বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির ক্যাম্প অফিস আচমকাই ভাঙচুর করা হয়েছে। তবে কারা করেছে সে ব্যাপারে নিশ্চিত না হলেও তাদের অভিযোগ তৃণমূলের দিকেই। ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। দলটির প্রার্থী চন্দ্রমণি শুক্লের অভিযোগ তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এসব খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। এদিকে পূর্ব বর্ধমানে কেতুগ্রামে বামুনডিতে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ ও ইটবৃষ্টি করে উত্তেজিত জনতা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিশৃঙ্খলাকারীদের তাড়া করে।

আজ বৃহস্পতিবার রাজ্যটির চার জেলার ৪৩ আসনে ভোটগ্রহণ চলছে। এই দফায় কিন্তু রুপালি পর্দার তারকাদের পেছনে ফেলেছেন রাজনীতির তারকারা। আজ ভাগ্য নির্ধারিত হবে রাজ্যের একাধিক মন্ত্রীরও। এদিকে করোনা মহামারি পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণার বিষয়বস্তু বদলে গেছে। ইস্যু হয়ে উঠছে করোনা ব্যবস্থাপনা, অব্যবস্থাপনার বিষয়গুলো।

এদিকে গতকাল বুধবার বালুরঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ভারতে করোনা হলো ‘মোদি মেড ডিজাস্টার’। তিনি বলেন, মনে রাখবেন, এটা ম্যানমেড ডিজাস্টার নয়। প্রধানমন্ত্রী জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। এটা ভারত সরকারের ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার।