বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৪
শিরোনাম :
সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন

মিথিলার স্বপ্নভঙ্গ, নাম মুছে দিল মিস ইউনিভার্স কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক  বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে না ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলার। স্বপ্নভঙ্গ হয়ে গেল নানা বিতর্কের জন্ম দেওয়া এই তরুণীর।

৬৯তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে আগামী ১৬ মে। ওই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল মিথিলার। মঙ্গলবার জানা গেলো ‘মিস ইউনিভার্স ২০২০’-এর ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলা হয়েছে মিথিলার নাম!

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স আয়োজনে বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম।

কেন প্রতিযোগিতায় যাওয়া হচ্ছে না এ বিষয়ে মিথিলা বলেন, ‘অংশ নিতে না পারার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো- করোনা ভ্যাকসিন নিতে না পারা। দ্বিতীয় কারণ, ভিসার জন্য আবেদন করা হলেও লকডাউনের কারণে সে তারিখ বাতিল হয়েছে। তৃতীয় কারণ প্রি-প্রোডাকশন ভিডিও তৈরি হয়নি। চতুর্থ কারণ, ন্যাশনাল কস্টিউমও তৈরি হয়নি।’

এদিকে, বয়স লুকানো ও পুরুষ হয়রানি নিয়ে যে অভিযোগ মিথিলার বিরুদ্ধে এসেছে- সেগুলো মিস ইউনিভার্সের তালিকা থেকে বাদ পড়ার কারণ নয় বলে দাবি করেন মিথিলা।

মিস ইউনিভার্স আয়োজনে বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলামও জানিয়েছেন, মিস বাংলাদেশ বিজয়ী হওয়ার পর তানজিয়া জামান মিথিলাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে মূল আয়োজনে অংশ নিতে না পারার কোনো সম্পর্ক নেই।

গত ৩ এপ্রিল রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে তানজিয়া জামান মিথিলাকে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ ঘোষণা করা হয়।

মুকুট জয়ের পর মিথিলার বিরুদ্ধে ‘অনিয়মের’ অভিযোগ ওঠে। ‘বিশেষ সহায়তা’ নিয়ে তিনি এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছেন বলে অভিযোগ করেন কেউ কেউ। তার বিরুদ্ধে নেটিজেনরা যৌন হয়রানির অভিযোগও তোলেন।