শনিবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৪৮
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস নিঃসরণ ৫০ শতাংশ কমানোর ঘোষণা বাইডেনের

অনলাইন ডেস্ক  আগামী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ ৫০ শতাংশ কমাতে উচ্চভিলাসী লক্ষ্যের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভার্চুয়ালি আয়েজিত বৈশ্বিক জলবায়ু সামিট-২০২১ তে যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিনিয়োগ বজায় রেখে এবং লোকদের দ্বারা কাজের মাধ্যমে চলতি দশকের শেষের আগে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে অর্ধেকে নিয়ে আসার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে জাতি হিসেবে আমরা নেতৃত্ব দিচ্ছি।’

তার সঙ্গে যুক্ত হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো জাতি এই সংকটের একা সমাধান করতে পারবে না এবং এটা আপনারা বুঝেন। আমাদের সবাইকে বিশেষ করে যারা বিশ্বের বৃহত্তর অর্থনীতির প্রতিনিধিত্ব করে তাদের পদক্ষেপ নিতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন যারা কার্যকর পদক্ষেপ নেয় এবং পরিষ্কার ভবিষ্যতে তাদের লোকদের সাহসী বিনিয়োগ করে, তারাই আগামীকাল ভালো কিছু জয় করে। পাশাপাশি তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তোলে।’

এ সময় জলবায়ু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কথা তুলে ধরে জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র আর অপেক্ষা করবে না। সমাধানের জন্য আমরা পদক্ষেপ নেবে। কেবল সরকার নয়, বরং আমাদের শহর এবং রাজ্যসহ পুরো দেশ, ছোট ব্যবসা, বৃহত্তর কর্পোরেশন এবং প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করা আমেরিকান শ্রমিকরা পদক্ষেপ নেবে।’

মধ্যবিত্তদের চাকরির সুযোগ সৃষ্টির সম্ভাবনাও দেখছেন তিনি। বলেন, ‘যখন জলবায়ুর সম্পর্কে কথা বলি তখন চাকরির সুযোগের ব্যাপারেও আমি চিন্তা করি।’