শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৮
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

মোদির পশ্চিমবঙ্গ সফর বাতিল

অনলাইন ডেস্ক  শেষ ধাপের ভোটের আগে শুক্রবার পশ্চিমবঙ্গে সফরের কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।তবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উচ্চপর্যায়ের বৈঠকের জন্য সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী।শেষ সময়ে সেখানে চারটি সভা করার কথা ছিল।

টুইটারে মোদি লিখেছেন, ‘আগামীকাল কোভিড- ১৯ এর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এ কারণে আমি পশ্চিমবঙ্গে যেতে পারব না।’

বিজেপির সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠকের জন্য তার কয়েকটি সভা বাতিল করে করোনা বৈঠকের জন্য দিল্লির উদ্দেশ্যে ফিরেছেন।

খবরে বলা হয়েছে, বিজেপির জন্য নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে ১২ বার সফর করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার তার ১৩তম রাজনৈতিক সফরের কথা ছিল। এই প্রথমবারের মতো মোদি তার প্রচারণা বাতিল করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনা ঝুঁকির মধ্যেই মাঠ চষে বেড়াচ্ছেন।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো একদিনে তিন লাখেরও বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এতে ভারতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

একইদিন ভারতে কোভিড-১৯ জনিত মৃত্যুরও নতুন রেকর্ড হয়েছে, মারা গেছে ২১০৪ জন।

এতে দেশটিতে মহামারীতে মোট মৃত্যু এক লাখ ৮৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।