শুক্রবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৫০
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

মালয়েশিয়ায় ডাকাতদের হামলায় ৫ বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক  মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ৫ বাংলাদেশিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ডাকাতরা।

আহতদের মধ্যে রাকিবুল ইসলাম নামে (২৭) একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭) , ফয়সাল (২৮), রফিকুল ইসলাম (৩৫) ও আতিকুর রহমান (২৮) নামে অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় দেশটির পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে।

জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি বাসায় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৩ ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক প্রবেশ করে। সেখানে বাস করা ৫/৬ জন বাংলাদেশির কাছে থেকে তারা মোবাইল ফোন ছিনেয়ে নিয়ে কয়েকজনের হাত ও মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে।

এ সময় বাঁধা দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বাংলাদেশিদের। বাংলাদেশিদের চিৎকারে স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরা এগিয়ে আসে। পরে পুলিশের সহয়তায় আহতদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে।

এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিতি নূরদায়ূ বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।