বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৪৯
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

কাতার ও ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক  গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রতিবেশী ইরাক ও কাতার সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ।

রোববার থেকে তিনি আরব দেশ দুটি সফর শুরু করবেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানিয়েছেন।

তিনি জানান, এই সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশ দুটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এ সময় তার সঙ্গে একটি প্রতিনিধিদলও থাকবে। খবর ইরনার।

সাঈদ খাতিবজাদে বলেন, বাগদাদ ও দোহা সফরের মধ্য দিয়ে দেশ দুটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের চেষ্টা চালানো হবে। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করা হবে।

চলতি মাসের শুরুর দিকে ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা কাসিম আল-আরাজি তেহরান সফরে যান। সে সময় তার সঙ্গে বৈঠকে জাভেদ জারিফ বলেছিলেন, আঞ্চলিক দেশগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম।

সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলার পর তেহরান ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। এ ঘটনার পর আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে তেহরান।

এর মধ্যে সিরীয় উপকূলে একটি ইরানি ট্যাংকার হামলার শিকার হয়ে তিনজন নিহত হয়েছেন।

মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে গত মাসে ওয়ালস্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে— সিরীয়মুখী একডজনেরও বেশি নৌযানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইল। এসব জাহাজে ইরানি তেল বহন করা হতো।