মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৪৫
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

ইরানের সমর্থন চেয়ে হামাস প্রধানের চিঠি

অনলাইন ডেস্ক  আল-কুদস শহরের মুসলমানদের জন্য দৃঢ় সমর্থন দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া।

পবিত্র এই শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর ইরনার।

রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে একটি চিঠি পাঠান হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া।

এতে জেরুজালেম আল-কুদস শহরে ইসরাইলি সেনাদের চলমান আগ্রাসন, ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদিকরণ, ও আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার মতো ঘটনার দিকে তিনি সর্বোচ্চ নেতার দৃষ্টি আকর্ষণ করেন।

পবিত্র রমজান মাসে ইসরাইলের আগ্রাসী তৎপরতার সমালোচনা করে ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলকে এ ধরনের তৎপরতার জন্য বিপজ্জনক পরিণতির মুখে পড়তে হবে।

ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতার প্রতি বিশেষ আবেদন জানান।

একইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের বর্বরতা বন্ধের জন্য আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে পুরো মুসলিম বিশ্বকে জাগিয়ে তোলার আহ্বান জানান।

টানা তিনদিন ধরে জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।

সোমবার সকালেও একদল ইসরাইলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আল-আকসায় ঢুকে পড়ে।এসময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরাইলি বাহিনী।

গুলিবর্ষণ ছাড়াও টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্র্যানেড ছোড়াসহ মুসল্লিদের মসজিদ থেকে বের করে দিতে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এতে অর্ধ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।