শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫৬
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

এ বছর রোজা হবে ৩০টি, জানালেন সৌদির আলেম

অনলাইন ডেস্ক  এ বছর পবিত্র্র মাহে রমজানের রোজা ৩০টি হবে বলে জানিয়েছেন সৌদি আরব কাউন্সিলের সিনিয়র স্কলার ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া। সে অনুযায়ী দেশটিতে বুধবার ৩০ রোজা অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ইদুল ফিতর উদযাপন করা হবে।

মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল ম্যানিয়া বলেন, রমজান ১৩ এপ্রিল শুরু হয়েছে, এটি বুধবার ১২ মে পর্যন্ত চলবে। রোজা ৩০টি হবে। এর কারণ মঙ্গলবার ৯ টা ৫৯ মিনিটে শাওয়াল (চাঁদের) জন্মরাত এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যাবে, এর ১৩ মিনিট আগে ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যাবে। এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব।