বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

চরফ্যাশনে ৩০০ মরা মুরগী বিক্রির জন্য ড্রেসিং,যুবকের ৫০ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে বিক্রির জন্য তিনশত মরা মুরগী ড্রেসিং করার সময় মোঃ রাসেল (২৫) নামের একটি মুরগী ফার্মের কর্মচারীকে আটক করে ভ্রাম্যমান আদালতে দিয়েছেন স্থানীয় বাজার ব্যবসায়ীরা।

শনিবার রাতে চরফ্যাশন বাজারে একটি মুরগী বিক্রির দোকানে ড্রেসিং করার সময় এসব মরা মুরগী সহ তাকে আটক করা হয়।

পরে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক একজিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন বিশ^াসের আদালতে তাকে হাজির করলে আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদÐ প্রদান করেন।
মোঃ রাসেল উপজেলার আবু বক্করপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত্যু মোঃ শহিদুল ইসলামের ছেলে।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের একজিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঐ যুবক উপজেলার আবু বক্করপুর এলাকা থেকে একটি ভ্যানে কওে তিণমত পিচ (প্রায় ৫০০ কেজি) মরা মুরগি বিক্রির জন্য চরফ্যাশন বাজারের মুরগি পট্টির একটি দোকানে ড্রেসিং করছিল। গোপন স‚ত্রে খবর পেয়ে চরফ্যাশন পৌরসভার মেয়র এইচ এম মোর্শেদ ও স্থানীয় কাউন্সিলর মোঃ আক্তারুল আলম সামুসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোঃ রাসেল তার অপরাধ স্বীকার করেন। এবং তার অপরাধের জন্য ভ্রাম্যমান আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদÐ প্রদান করেন।