সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৫
শিরোনাম :
নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

ডেস্করিপোর্ট ।। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি আরও ঘণীভূত হয়ে সোমবার (১৬ নভেম্বর) নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৪-এ বলা হয়েছে, গভীর নিম্নচাপটি গতকাল রোববার দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি ১০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৭° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।