বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৫৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বানারীপাড়ায় নারী এনজিও কর্মীকে উত্ত্যক্ত করায় বখাটের ১ বছরের জেল

বানারীপাড়া প্রতিনিধি  বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহারে পথেঘাটে এক এনজিও কর্মীকে (২২) উত্ত্যক্ত করার অভিযোগে সুজন রায় (২৩) নামের এক বখাটেকে আটক করে ১ বছরের সাজা দেওয়া হয়েছে।

২৪ মে সকাল সাড়ে ১০টায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান ও স্বপন চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশ উপজেলার ইলুহার ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার রাস্তায় ওই এনজিও কর্মীকে উত্ত্যক্ত করার সময় বখাটে সুজন রায়কে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত শারমিনকে জানালে তিনি বিষয়টি আমলে নিয়ে ১৮৬০ সালের ৫০৯ ধারায় আটককৃত সুজনকে মোবাইল কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সুজন রায় ওই এলাকার সত্যরঞ্জন রায়ের ছেলে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান দীর্ঘদিন ধরে ওই নারী এনজিও কর্মীকে বখাটে সুজন পথেঘাটে উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। মোবাইল কোর্টে এক বছরের সাজা দেওয়ার পরে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে।