মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

বাসযোগ্য বরিশাল নগরী গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছি : মেয়র সাদিক

বরিশালে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল সাড়ে ১০ টায় সরকারী জিলা স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন করা হয়।বরিশাল জেলা প্রশাসক এস,এম, অজিয়র রহমানের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ।প্রধান অতিথির বক্তব্য মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, বসবাসযোগ্য বরিশাল নগরী গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছি এ লক্ষে আপনারা আমাকে  সহযোগীতা করলে নগরবাশীর কাঙ্খিত আসা পুরণ করেত পিচ পা হব না আপনাদের সহযোগীতা না পেলে আমি একা কিছু করতে পারব না।এ সময় তিনি প্রতি মাসে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ মোকাবেলার করনীয় বিষয়ক  মতবিনিময় সভার মাধ্যমে তাদের পরিবারকে সচেতনতা সৃষ্ঠি করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান।তিনি বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা শুধু আগুন নিয়ন্ত্রন করেন না তারা সকল দুর্যোগে মানুষের জীবন থেকে শুরু করে জান মাল রক্ষা করেন।সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল নগর বিশেষ গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার আবু সালেহ্ রায়হান, বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, বরিশাল অগ্নি নির্বাপক অধিদপ্তর উপ-পরিচালক আঃ ছত্তার মন্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আঃ লতিফ ও অগ্নি নির্বাপক বিভাগের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন।এর আগে সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র, প্রশাসনিক কর্মকর্তা, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বেড় করা হয় র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিলা স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ করে।