মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করুন : বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করুন।আমরা জনগনের সেবক,সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগনের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।

সোমবার (২৭ জুন) বেলা ১২ টায় বিএমপি উত্তরের কার্যালয় বার্ষিক পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এসময়ে তিনি উত্তর বিভাগের সকল অফিসারদের কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং, করোনা সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম জোরদারে বিশেষ তাগিদ প্রদান করেন।

এসময়ে উপস্থিত ছিলেন ,উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম-বার , অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএমপি উত্তর রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া বিএমপি শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি কমলেশ হালদার, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি মোঃ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ।