রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১:০৬
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

ব‌রিশা‌লে একদিনে করোনা ও উপসর্গে মৃত্যু ১৪

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আটজন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে। এই সম‌য়ে নতুন করে করোনা শনাক্ত হ‌য়ে‌ছেন ৩২২ জন।

শুক্রবার সকাল ৮টা থেকে শ‌নিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৬৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত‌দের ম‌ধ্যে ১০ জন ব‌রিশাল শেরে বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছি‌লেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস শ‌নিবার সকালে  এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ১১৯ জন, পটুয়াখালী‌তে ২৮, ভোলায় ১৫৯, পি‌রোজপু‌রে ৯, বরগুনায় এক ও ঝালকা‌ঠি‌তে ছয়জন। ব‌রিশাল বিভা‌গে মোট ক‌রোনা আক্রান্তের সংখ‌্যা ৩৩ হাজার ১৪৪ জন।

এদিকে শেরে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ৩০০ বেড বি‌শিষ্ট ক‌রোনা ইউনিটে শ‌নিবার পর্যন্ত ৩৪০ জন ভ‌র্তি র‌য়ে‌ছেন, যার ম‌ধ্যে ১৪৩ জনের ক‌রোনা প‌জি‌টি‌ভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৪৮ জন নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। এ ইউনিটে চি‌কিৎসাধীন অবস্থায় মোট ১ হাজার ৭৭ জনের মৃত‌্যু হ‌য়ে‌ছে।