শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

শামীম আহমেদ  বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরার কুডির ”খা” পোল সংলগ্ন ২ নং মুকুন্দপট্টি গ্রামের মল্লিক বাড়ির পুকুর থেকে জুম্মান মল্লিক (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন কাউনিয়া থানা পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন সোহাগ আমার জানায়, নিহত ব্যাক্তি ২ নং মুকুন্দপট্টি গ্রামের ইউসুব মল্লিকের ছেলে জুম্মান মল্লিক।

সকালে জুম্মানের মা মঞ্জুরা বেগম পুকুরে মুখ ধুতে গেলে হঠাৎ তার চোখে পড়ে তার ছেলে জুম্মান পানিতে ভাসমান অবস্থায় পড়ে আছে। তখন তিনি ডাক চিৎকার শুরু করলে বাড়ির লোক জন ছুটে এসে জুম্মানের লাশ উদ্ধার করেন।

তবে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন কাউনিয়া থানা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা । বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন খবর শুনে এসি স্যারসহ আমরা ঘটনাস্থলে এসেছি। তবে তদন্ত শেষ না হাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না মৃত্যুর রহস্য। নিহতর লাশটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।