বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:২৭
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মুম্বাইয়ে ২০তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ৭

অনলাইন ডেস্ক  ভারতের মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে। খবব- এনডিটিভির।

খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮তলায় আগুন লাগে।

মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, আবাসিক ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। নাগরিক সংস্থার এক কর্মকর্তা বলেছেন, আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজ করেছে। একে তৃতীয় মাত্রার অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসে কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের দ্রুত নিকটবর্তী তিনটি হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর দগ্ধ পাঁচজন নাইর হাসপাতালে মারা যান, একজন কস্তুরবা হাসপাতালে ও আরেক ভুক্তভোগী ভাটিয়া হাসপাতালে মারা যান।