বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ববিতে হল খোলা থাকবে , পরীক্ষা চলবে

ডেস্করিপোর্ট  বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আবাসিক হল চালু রেখে ঘোষিত এবং চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনার সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা নোটিশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে, ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল,ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে। মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন হবে।

পরবর্তীতে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেবে। আবাসিক হলসমূহ খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহণ সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।