শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৪১
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৫ রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক  ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার পাঁচটি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

যদিও রাশিয়ার সামরিক বাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।

ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় দোনেস্ক, ক্রামতোর্স্কে, সামি, খারকিভ, এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে।

কামান, ভারি সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র থেকেও হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করা হয়। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডসহ সীমান্ত রক্ষীরা সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে শত্রুদের জবাব দিচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।