শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক  রুশ সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দখল করার পর এবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালিতপোল দখল করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইউক্রেনের জাপোরিঝজা অঞ্চলের এ শহরটিতে রাশিয়ার সেনাদের প্রবেশের খবর দিয়েছিল বার্তা সংস্থা টিএএসএস।

তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, শহরটিতে তাদের সেনাদের সঙ্গে রুশদের তুমুল লড়াই হচ্ছে।

মালিতপোল মাঝারি আয়তনের একটি শহর। এর অবস্থান ইউক্রেইনীয় বন্দর শহর মারিওপোলের কাছে বলে জানিয়েছে বিবিসি।

সিএনএনের প্রতিবেদনে মালিতপোল শহরের বিমান ঘাঁটি থেকে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম দেশটির পক্ষ থেকে ইউক্রেনের একটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানানো হল।

মালিতপোল শহরে আনুমানিক ১ লাখ ৫০ হাজার লোক বসাবাস করে।