শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ডা: আশিকের মৃত্যুতে মেডিকেল সাংবাদিক পরিষদের শোক

আব্দুল্লাহ আল হাসিব  বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: মো: আশিকুর রহমান ঢাকা নিউরো সাইন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদ।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য বিপ্লব আহমেদ,সভাপতি শিকদার মাহাবুব, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ সভাপতি কাজী সিহাব ত্বহা, যুগ্ম সাধারন সম্পাদক এম মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রাকিব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম খোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বায়জীদ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব প্রমুখ।

এর আগে গত ১ এপ্রিল মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন ডা: আশিকুর রহমান। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আশিকের মাথায় প্রচুর রক্ত ক্ষরণ হলে সেখানের চিকিৎসকরা তাকে ঢাকা নিউরোসাইন্স মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে এগারোটায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শেবাচিমের ২০১১-১২ সেশনের এ শিক্ষার্থী।

প্রসঙ্গত, ডা: আশিকুর রহমান বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।