রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৬
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ

দেশ-জাতির কল্যান কামনার মধ্য দিয়ে বরিশাল জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল)বিকালে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সাথে ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম-এমপি।

বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম তালুকদার, সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট রুবিনা মীরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল এরিয়া কমান্ডার ৭ পদাতিক ডিভিশনের (শেখ হাসিনা সেনানিবাস) জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

ইফতার পূর্ববর্তী দোয়া মোনাজাতে দেশ-জাতির কল্যান কামনা করা হয়।