সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩৭
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় যুবলীগ নেতা নিহত

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের মীরসরাইয়ে বাসচাপায় রবিউল হোসেন সেলিম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার জোরারগঞ্জ ইউপির সোনাপাহাড়ে বিএসআরএম গেট এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন সেলিম। এ সময় ঢাকামুখী তিশা পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেলিম জোরারগঞ্জ ইউপির নন্দনপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ঘাতক তিশা পরিবহণের বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।