রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

শাহজালাল বিমানবন্দরে ৫৯ সোনার বারসহ মার্কিন নারী আটক

ডেস্করিপোর্ট  রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনাসহ এক মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট তাদের গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর।

আটক নারীর নাম মাহানাজ চৌধুরী। তিনি দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন।

সানোয়ারুল কবির জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হওয়ার খবর ছিল। এর পর পুরো বিমানবন্দরজুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। এর পর যাত্রী মাহানাজ এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ যোগে সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে শনাক্ত করা হয়। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সব কিছু অস্বীকার করেন।

সানোয়ারুল কবীর আরও জানান, যাত্রী মাহানাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ পিস সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে যাত্রীকে আটক করা হয়। আটক সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা করা হবে।