রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ

তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়েছে, ভারতে পাঁচ রাজ্যে সতর্কতা

অনলাইন ডেস্ক  ‘সর্বকালের উষ্ণতম গ্রীষ্মকাল’ প্রত্যক্ষ করছে ভারত। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। দেশটির কোনো কোনো এলাকায় তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই অবস্থায় দেশটির আবহাওয়া বিভাগ কমপক্ষে পাঁচটি রাজ্যের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

উত্তর–পশ্চিম ভারতে গত ১২২ বছরে গড় সর্বোচ্চ তাপমাত্রা এতটা বাড়েনি বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ২০০৪ সালে ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিনের জন্য দেশেটির বড় অংশ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে সর্বাধিক তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর অর্থাৎ মে মাসের শুরুর দিকে এই অংশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রবেশ, উড়িষ্যায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যগুলোর তাপমাত্রা ৪৫ ডিগ্রির আপশাপে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই সপ্তাহ অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারপরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতরের বিজ্ঞানী কে জেনামানি।

তিনি আরও বলেছেন রাজস্থান ও উত্তর প্রদেশেরের বেশ কয়েকটি অংশের তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়েছে। দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রির বেশি। রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৪ ডিগ্রির বেশি বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এই অবস্থায় মহারাষ্ট্রের মত বেশ কিছু রাজ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। তাপপ্রবাহের মধ্যেই বিদ্যুতের ঘআটতি সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাহত হয়েছে শিল্পের কাজ। গুজরাট ও অন্ধ্রপ্রদেশেরও এই সমস্যা দেখা দিয়েছে। গ্রামীণ এলাকায় প্রায় চার ঘণ্টার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে।

রেকর্ড তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়েছে জম্মু ও কাশ্মীরেও। সেখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির পারদ। কেন্দ্র শাসিত এই অঞ্চলেও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।