রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ

নওয়াজ শরিফের সাজা স্থগিতের চেষ্টা করছেন শাহবাজ

অনলাইন ডেস্ক  পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুপস্থিতিতে ছোট ভাই শাহবাজ শরিফই দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এবার বড় ভাই নওয়াজ শরিফের সাজা বাতিল অথবা স্থগিত করার চেষ্টা করছেন শাহবাজ।খবর দ্য ডনের।

এ ক্ষেত্রে ফেডারেল ও প্রাদেশিক সরকারের আইনি বিধান প্রয়োগ করা হবে বলে দেশটির বেসরকারি একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে ডন জানিয়েছে।

উল্লেখ্য, বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। নতুন নির্বাচনের আগে জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে বিরোধী দলগুলো।

এই সরকারের প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ। পিএমএল-এন নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা নেওয়ার পরই নওয়াজ শরিফের দেশে ফেরার গুঞ্জন ওঠে।

ঈদুল ফিতরের পর তিনি পাকিস্তানে ফিরতে পারেন বলে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়ে আসছেন। তবে বিষয়টি জোটের শরিকদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত করা হবে বলে তারা জানান।

ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, কোনো অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল ও স্থগিত করা এবং এর আগে ‘ভুলভাবে’ দণ্ডিত হলে তার মামলা একটি আদালতে নতুন করে শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা ফেডারেল ও পাঞ্জাব প্রাদেশিক সরকার উভয়ের আছে।

তিনি বলেন, এই বিধান পিএমএল-এন সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ ও অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে।চিকিৎসার কথা বলে ২০১৯ সালে লন্ডনে গিয়ে নওয়াজ শরিফ স্বেচ্ছানির্বাসিত জীবনযাপন করছেন।

সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে সাজাভোগের সময় চিকিৎসার কথা বলে তিনি লন্ডনে যান। তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া ‘বড় ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।