মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৭
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

মাদারীপুরে ৪৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্করিপোর্ট  মাদারীপুর র‌্যাব ৮-এর বিশেষ আভিযানিক দল দুটি অভিযান পরিচালনা করে ৪৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রোববার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন সদর আলী মাদবরকান্দি আনন্দবাজার ব্রিজের দক্ষিণ পাশে কাজিরহাট বাজার থেকে কাঁঠালবাড়ি ঘাটগামী পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কানুরিয়া গ্রামের আবেদ শেখের ছেলে ইমদাদুল শেখ (৪৫) ও কুষ্টিয়া সদর উপজেলার বটতলি দক্ষিণপাড়া গ্রামের মৃত জব্বার মল্লিকের ছেলে সিরাজ মল্লিককে (৫৮) গ্রেফতার করে।

এদিকে শনিবার সন্ধায় সদর উপজেলার খোয়াজপুর ইউপি ৮নং ওয়ার্ডের পখিরা এলাকার আছমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্ব পাশে সড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে একটি পিকআপ এবং ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চর দক্ষিণ থানার উলুন গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম (২০) ও একই জেলার রাজাপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে মো. হাসান মাহমুদকে (১৯) গ্রেফতার করা হয়।