মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫১
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি

অনলাইন ডেস্ক  ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এলিজাবেথ বর্নি। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে নিয়োগ দেন। এর মধ্য দিয়ে ৩ দশকের বেশি সময় পর দেশটিতে একজন নারী সরকারপ্রধান দায়িত্ব নিতে যাচ্ছেন। সিএনএন- এর এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।

এলিজাবেথ বর্নি এর আগে ফ্রান্সের পরিবেশ, যোগাযোগ ও শ্রম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৬ মে) ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানায়। ৬১ বছর বয়সী এই নারী বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।

গত ২৪ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে জয়ের পর ফরাসি সরকারে ব্যাপক রদবদল আসবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এর অংশ হিসেবে সরকারপ্রধানের পদে পরিবর্তন আনলেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সে সর্বশেষ নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।