মঙ্গলবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২৩
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

কুয়াকাটায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডেস্করিপোর্ট  মহিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ সাইফুল্লাহ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৭ মে) রাত ৯টায় মহিপুর-কুয়াকাটা মহাসড়কের নুপুর সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত খালিদ মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের মকবুল ফরাজীরর ছেলে।

এ ঘটনায় আহতরা হলো সাকিব শেখ (১৭), বেল্লাল হাওলাদার ও বাদল মিয়া (৩৮)। তাদের কলাপাড়া ও কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে খালিদ ও সাকিব দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে কলাপাড়া থেকে কুয়াকাটা সৈকতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় মহিপুরের নুপুর সিনেমা হল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেল্লাল ও বাদলের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কুয়াকাটা এবং পরে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে শেবাচিমে পাঠায়। পরে রাত ১১টার দিকে বরিশাল নেওয়ার পথে খালিদ সাইফুল্লাহর মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।