সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

ইউক্রেন নিয়ে রুশ ও মার্কিন সেনাপ্রধানের আলোচনা

অনলাইন ডেস্ক  ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের মধ্যে ফোনালাপ হয়েছে।

রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে এ আলোচনা করেন। আড়াই মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইস্যুতে এটাই প্রথম দুটি প্রভাবশালী দেশের সেনাপ্রধানের মধ্যে আলোচনা। খবর আনাদোলুর।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের উদ্যোগে দুই দেশের সেনাপ্রধানের এ ফোনালাপ হয়েছে।

ইউক্রেন ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে দুই সেনাপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। মস্কো অবশ্য এটাকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।