ডেস্করিপোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করলেন কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম।
শনিবার (৩০ জুলাই ২০২২) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম নির্ধারিত সফর সূচি অনুযায়ী কুষ্টিয়া জেলায় আগমন করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের সাথে কুশল বিনিময় ও ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন।

অতঃপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম নির্ধারিত সফর সূচি অনুযায়ী প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি কুষ্টিয়া জেলার রবীন্দ্র কুঠিবাড়ী, বাউল সম্রাট ফকির লালন শাহ এর মাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট ভিজিট করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং মেয়রের সফরসঙ্গী প্রমুখ।