শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বাকেরগঞ্জে বিএনপির গণসংযোগে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী বাজার এলাকায় বিএনপির গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দীন মিলন বলেন, ‘ঘটনাস্থলে বিএনপির দুই গ্রুপের পালাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সাবেক সাংসদ আবুল হোসেন খান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এতে বাকেরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার, উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা ছাত্রদল সভাপতি নেয়ামুল হক নাহিদ ও কলসকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লাসহ প্রায় ১০ জন আহত হন।

জানা গেছে, আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে লিফলেট বিতরণ, পথসভা ও জনসংযোগ করা হয়।