ডেস্করিপোর্ট রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ধারে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ।
রোববার সকালের দিকে স্থানীয়রা লাশটি দেখতে সেখানে ভিড় করেন। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। তার গায়ের রঙ কালো। খাটো আকৃতির লোকটির পুরো শরীর উলঙ্গ ছিল। তার মুখমণ্ডল ফোলা ও রক্তাক্ত।
আলাপকালে দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম জানান, তিনি লাশটি ভাসতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, নৃশংসভাবে তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।