বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪১
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মাদারীপুরের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬

ডেস্করিপোর্ট  মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে খাদে পড়েছে যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছে অন্তত ১৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

জানা যায়, রোববার সকালে ঢাকার উদ্দেশে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।

রোববার সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৫ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।